শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মমেক হাসপাতালে করোনায় ১৫ জনের মৃত্যু

মমেক হাসপাতালে করোনায় ১৫ জনের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় সাতজন ও এর উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়।মৃতদের মধ্যে ১২ জন ময়মনসিংহ জেলার,তিনজন অন্য জেলার। এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন,বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩১ জনসহ ৪১১ জন রোগী ভর্তি আছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।করোনায় মৃত ব্যক্তিরা হলেনঃময়মনসিংহ সদরের ফেরদৌস আলম (৩৫), জরিনা (৩৫) ও আবদুল কুদ্দুস (৮০),ঈশ্বরগঞ্জ উপজেলার জুলেখা (৮০),মুক্তাগাছা উপজেলার শাহ আলম (৪৫),নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) এবং টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।করোনার উপসর্গ নিয়ে মারা গেছেনঃ ময়মনসিংহ সদরের রোজিনা খাতুন (৬৫) ও মিতু (১৫),গফরগাঁও উপজেলার বেগম (৩৫),সেলিনা (৬০),সুফিয়া খাতুন (৫০) ও লুৎফা (৫০),হালুয়াঘাট উপজেলার রঞ্জনা রানী (৪০) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নার্গিস (৫০)।জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ১৭ দশমিক ৮২।আজ সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৭ হাজার ৮৫০। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।করোনায় জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২০৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com