শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা, গ্রেফতার ২

কাদের মির্জার অনুসারীদের ওপর হামলা, গ্রেফতার ২


 নোায়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর ফকিরা ইউনিয়নে মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের ওপর হামলার ঘটনায় তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 গ্রেফতারকৃতরা হলো, চর ফকিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃত সেলিম উল্যাহ বাবুর ছেলে সোহাগ (৩৫) একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রফিক উল্যার ছেলে নজরুল ইসলাম মানিক (৩৪)। তারা কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, তাদেরকে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত দুই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শাহ আলমের চা দোকানে কাদের মির্জার চার অনুসারীর ওপর হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আহত ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বাদলের অনুসারী।
আহতরা হলেন, চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (২৫), নুরুল আফছার (৪২), মো. ছাব্বির (৩১) ও মো. আজাদ (৫০)। এ ঘটনায় গতকাল সোমবার রাতে আহত নুরুল আফছার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় বাদলের ৬২জন অনুসারীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, কিশোর গ্যাংয়ের ছেলেপেলের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তাতে কয়েকজন আহত হয়েছে। তবে ওই ঘটনায় আমাদের কোনো নেতা-কর্মি জড়িত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com