এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
প্রাকৃতিক সৌন্দর্য ও মানববৈচিত্রের লীলাভূমি আমাদের জয়পুরহাট । এই জেলায় ছোট বড় অনেকগুলো জাতিসত্তার বসবাস । এই জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে অবিচ্ছেদ্য অংশ হয়ে জড়িয়ে আছে এই জেলায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর ইতিহাস ।
এই জেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বড় একটি অংশ হিসেবে বসবাস করে ‘আদিবাসী’ সম্প্রদায় ৷ বর্তমানে জয়পুরহাট জেলায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার উরাওঁ, মুন্ডা, মালো, মাহাতো, সাঁওতাল, সিং, মাহলী প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বাস ৷ নিজ নিজ বৈশিষ্ট্যে তাঁরা বাঙালি জাতিসত্তাকে ধারণ ও লালন করে দীর্ঘকাল থেকে বসবাস করে আসছে এ জেলায় ৷
এই জেলার বিভিন্ন সংগ্রামী ইতিহাস, ঐতিহ্যে, বিপ্লব, জীবনযাপন, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তাঁরা ৷ এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জয়পুরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাদের ভেতর বড় একটি অংশ ‘আদিবাসী’ সম্প্রদায় ৷ শুধু তাই নয়, এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও ভূমির সাথে জন্মগত ভাবে জড়িয়ে আছে আদিবাসী সম্প্রদায় ৷
এই ভূমিপুত্ররা সময়ের বিবর্তনে নানান ভাবে নিপীড়িত, নিগৃহীত ও অধিকার বঞ্চিত ৷ আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসে এই কামনা থাকবে; তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক ৷
Leave a Reply