শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এলাকাবাসীর হাতে ধরা পড়লো পদ্মানদীর কুমির

এলাকাবাসীর হাতে ধরা পড়লো পদ্মানদীর কুমির

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘদিন পড়ে অবশেষে এলাকাবাসীর জালে ধরা পড়লো ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের সালাম খাঁর ডাঙ্গী এলাকার পদ্মা নদীর কোলের কুমির টি।

সোমবার (৯আগষ্ট) আনুমানিক বিকেল ৪টার দিকে। বৃষ্টির সময় অল্প পানিতে ঢুকে পড়লে। এলাকাবাসী জাল দিয়ে কৌশলে কুমির টিকে ধরে বাশের সাথে বেঁধে রাখেন। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

স্থানীয় ও চেয়ারম্যান সূত্রে জানাযায়, সোমবার বিকেলে বৃষ্টির সময় নর্থচ্যানেল ইউনিয়নের সালাম খাঁর ডাঙ্গী এলাকার ১৫/২০ ফুট গভীরতার কোল থেকে। কুমির টা উঠে হাটু পানিতে আসলে স্থানীয় এলাকাবাসী মাছ ধরার বড় জাল দিয়ে ঘিরে কৌশলে সেটিকে আটক করে। পড়ে কুমিরের মুখ, লেজ ও পায়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে বাশের সাথে আটকে রাখা হয়। পড়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

এর আগে শনিবার (২৪ জুলাই) সকালে স্থানীয় জেলে হজরত মিয়া প্রথম কুমিরটি দেখেন। এরপর ওই গ্রামসহ আশেপাশের এলাকার অনেকেই ভীড় জমায় কুমিরটি দেখতে। পরে লোকজনের নিরাপত্তায় ওই জায়গায় গ্রামপুলিশ মোতায়েন করেন স্থানীয় প্রশাসন। পাশাপাশি কোলে যেন কেউ না নামে সে বিষয়ে মাইকিংও করা হয় এবং বিষয়টি বনবিভাগকে জানানো হয়। এরপর কয়েক দফায় বনবিভাগের লোকজন কুমির টিকে ধরতে চেষ্টা করে। পরে কুমির টিকেধরতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে ফিরে যান তারা।

এদিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, আজ সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে বৃষ্টির সময় কুমির টিকে জাল দিয়ে আটক করে এলাকাবাসী। এছাড়া কুমির টার যেনো ক্ষতি না হয়। সেজন্য গ্রাম পুলিশ নিয়ে গিয়ে, কুমির টিকে চর থেকে পাড়ে নিয়ে আসার জন্য যাচ্ছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে মুঠোফোনে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, কুমির টা ধরা পড়েছে। খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা কুমির টিকে নিতে আসছে। তারা আসলে আমিও যাবো তাদের সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com