ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ইসলামনগরের মেয়ে, অসুস্থ “তারজুনা আক্তারের” চিকিৎসার জন্য পাটগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক রব্বানী প্রধানের অনুদানের নগদ দুই লক্ষ(২০০০০০৳) টাকা লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন বাউরা আরেফা খাতুন বিদ্যালয়ে নিজে উপস্থিত থেকে তারজুনার পরিবারের হাতে নগর টাকা তুলে দেন।
এসময় তিনি বাউড়া মুন্সিটারি জামে মসজিদের জন্য এক লক্ষ ষাট হাজার(১৬০০০০৳) টাকা, আপ্তাব নগর জামে মসজিদে পঁচাত্তর হাজার(৭৫০০০৳) টাকা, ম্যাসেরঘাট মসজিদের জন্য পয়চল্লিশ হাজার(৪৫০০০৳) টাকা গোলাম রব্বানির পক্ষ থেকে মসজিদ কমিটির হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় মসজিদ কমিটির কয়েকজন বলেন,রব্বানী প্রধান শুধু পাটগ্রামে নয় পাটগ্রামের বাহিরে এরকম অনেক মসজিদে দান করে যাচ্ছেন তিনি।আল্লাহ যেন তাহাকে এই ভাল কাজের পুরস্কার দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্বল হোসেন লিপু , শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু ,আব্দুল করিম সহ ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply