শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে ‘পলাশবাড়ী তরুণ সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
সোমবার ৮ আগষ্ট বিকেলে মেরীরহাট ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসা মাঠে ৭ জন প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, ওসি (তদন্ত)মতিউর রহমান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পলাশবাড়ী তরুণসংঘের প্রতিনিধি শাহীন শেখ, আল-আমিন ও মামুন প্রমুখ।
উল্লেখ্য যে,সমাজে পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে পলাশবাড়ী তরুণ যুব সংঘ।
২০১৫ সালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাটে আত্মমানবতার সেবায় যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। স্বেচ্ছাসেবী সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সৌদি প্রবাসী মোঃ রিমন আহম্মেদ এরশাদ।
Leave a Reply