ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ করার নিমিত্তে পৌরবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত পৌরসভা চত্বরে ৬নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের প্রবীণ নেতা মোঃ ইসমাইল হোসেন মাস্টার, সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম মণ্ডল ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল বারি, পৌর সচিব হাফসা শারমিন, কাউন্সিলর মো. রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন ।
মেয়র শাহনেওয়াজ বলেন, সামর্থ্যবানরা ঠিকমতো পৌরকর পরিশোধ করছেন না অথচ গরিব মানুষরাই নিয়মিত কর পরিশোধ করছেন। তিনি পৌরসভার উন্নয়নে নিয়মিত কর পরিশোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের পৌরকর সহনীয় করার দাবি রেখে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, রবিউলকরিম মুন্সি, আলহাজ্ব শাহাদৎ হোসেন, শিক্ষক মোঃ শাহজাহান আলী, সাংবাদিক আলী আক্কাছ,দিলীপ কুমার ঘোষ প্রমুখ।
Leave a Reply