মোঃসজীব হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় লকডাউন অমান্য করে অনেকেই বিনা কারনে ঘর থেকে বের হচ্ছেন প্রতিনিয়ত। অনেককেই মাস্ক ছাড়া হাটে-বাজারে ও রাস্তায় চলতে দেখা যায়। শার্টারের অর্ধেক খোলা রেখে দোকানে চলছে কেনা-বেচা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলায় বিভিন্ন স্থানে লকডাউন অমান্য করায় ৪টি মামলায় ২,২০০ (দুই হাজার দুইশত) টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে আদমদীঘি উপজেলায় অভিযান চালায় উপজেলা প্রশাসন এসময় আদমদীঘি থানার রোড এলাকার মোহন্ত স্টোরকে ৫০০ টাকা, নিরব স্টোরকে ৫০০ টাকা, মজনু হোটেলকে ১০০০ টাকা ও নওগাঁর রাণীনগরের বিশিয়ার সাব্বির হোসেনকে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়।এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় জানান,সরকারী বিধি নিষেধ না মেনে অযথা যারা বাহিরে ঘোরা ফেরা করছেন ও ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখছেন পাশাপাশি খাবার হোটেলে খাবারের মূল্য তালিকা না টাঙানোয় তাদের মামলা ও জরিমানার পাশিপাশি সচেতনতার করা হচ্ছে এ সকল অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply