শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়গঞ্জে পুড়ে যাওয়া ৪ শ্রমিকের দেহাবশেষ পরিবারের নিকট হস্তান্তর

নারায়গঞ্জে পুড়ে যাওয়া ৪ শ্রমিকের দেহাবশেষ পরিবারের নিকট হস্তান্তর

গাজী তাহের লিটন, ভোলা:

নারায়নগঞ্জের রুপগঞ্জ সেজান জুস ফেক্টরির চাঞ্চল্যকর অগ্নিকান্ডের ঘটনায় চরফ্যাশনের নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে চার শ্রমিকের দেহাবশেষ তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নারায়নগঞ্জের ওই অগ্নিকান্ডে চরফ্যাশনের ১০ শ্রমিক ফিরলেও নিখোঁজ ছিলো ৭ শ্রমিক। নিখোঁজ শ্রমিকদের পরিবারের ডিএনএ টেস্ট কার্যক্রম শেষে ৩১দিন পর রবিবার (৮ আগস্ট) সকালে চার শ্রমিকের পুড়ে যাওয়া দেহাবশেষ তাঁদের পরিবারের কাছে পৌছে। ওই চার শ্রমিকের পরিচয় নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের স্বজনদের কাছে ৭ আগস্ট শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে বলে স্বজনরা জানান।

সূত্র জানায়, মরদেহের স্বজনদের সঙ্গে ডিএনএ ম্যাচিং শেষে তাঁদের পরিচয় প্রোফাইল তৈরী করা হয়। এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে নোমান (২০) আবদুল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফজলুর রহমানের ছেলে হাসনাইন (১৬) ও একই এলাকার কবিরের ছেলে রাকিব (১৮),নজরুল নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফখরুলের ছেলে শামিমের (১৮) মরদেহ তাঁদের বাড়িতে পৌছেছে বলে পরিবারগুলো নিশ্চিত করেন। ফজলুর রহমান বলেন আমার ছেলে হাসনাইনসহ আরও তিনজনের লাশ একই সঙ্গে চরফ্যাশনে আসে। সকালেই ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোমানের পিতা আবদুল মান্নান বলেন,ছেলের মরদেহ পেয়েছি। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দিয়েছে।
তবে আসলামপুর ইউনিয়নের নিখোঁজ শ্রমিক মহিউদ্দিনের (২৫) মা হয়জুন নেছা কান্নাভরা কন্ঠে বলেন, “আমার ছেলের ডিএনএ মিলেনি তাই মরদেহ এখনো পাইনি। আপনারা ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল বলেন, পাঁচজনের তথ্য জেলা প্রশাসনের কাছে দেয়া হয়েছে। তবে বাকি নিখোঁজদের বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

গত ৮ জুলাই শুক্রবার বিকেলে নারায়নগঞ্জের রুপগঞ্জে সেজান জুস ফেক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় চরফ্যাশনের সাত শ্রমিক ওই ফেক্টরির সেমাই সেকশনে রাতের শিফটে কর্মরত ছিলো বলে তাঁদের পরিবার দাবি করেন।পরিবারগুলোতে এখনো শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com