আরিফুর রহমান মিসুক,
রাজবাড়ী প্রতিনিধিঃ-
রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংগীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৯ আগষ্ট ) সকাল ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রাদান করা হয়।
গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। ১ম থেকে ৭ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক ও ৮ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের খ বিভাগে বিভক্ত করে ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা হয়।
উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের উপস্থাপনা ভিডিও ধারণ করে জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। এবং পরবর্তীতে তাদের মান নির্ণয় করে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি নির্মল চক্রবর্তী ছাড়াও অভিভাবক বৃন্দ।
প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর নামে গান পরিবেশন করে খ বিভাগের প্রথম স্থানে নির্বাচিত হন লোটাস কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন সিয়াম। এসময় উপজেলা পর্যায়ে সংগীতে প্রথম স্থান অর্জন করায় তার হাতে সনদ পত্র ও পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) আজিজুল হক খান মামুন।
Leave a Reply