শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসপালিত

নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসপালিত

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে”কাউকে পিছনে ফেলে নয়,আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ৯ আগস্ট বেলা ১১টায় উপজেলার লিচু বাগান মোড় নামক স্থানে সংগঠনের কার্যালয়ের সামনে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি আমিন কুজুর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী,আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল,জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম,রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ,জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোগেশ উড়াও,সদস্য সুশীল পাহান, হিরাজ পাহান, সাবেক আহ্বায়ক সুশীল কুজুর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান, সাধারণ সম্পাদক সুজিত উড়াও,সহ- সাধারণ সম্পাদক পরেশ পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান ফুল।

এ সময় জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন উপজেলা কমিটির সদস্য, আদিবাসী ছাত্র পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের আদিবাসী অভিবাবক ও আদিবাসী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি,সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন,শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থ পূর্ণ বাস্তবায়ন, নিজ মাতৃভাষায় শিক্ষা দানের পূর্ণ বাস্তবায়ন, ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে পালন ও সাধারণ ছুটি ঘোষণা করার দাবি জানান।

তারা আরো বলেন আদিবাসীদের উপর সকল অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান।

সভায় বক্তারা করোনা কালীন সময়ে আদিবাসীদের জন্য প্রণোদনার পরিমাণ বৃদ্ধির ও সুষ্ঠ বন্টন সহ তাদের দীর্ঘদিনের প্রাণের ৯দফা দাবির দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com