রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহী সিটিতে ফোরলেন সড়কের কাজ পরিদর্শন করেন মেয়র লিটন

রাজশাহী সিটিতে ফোরলেন সড়কের কাজ পরিদর্শন করেন মেয়র লিটন

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহী মহানগরবাসীর বহুল প্রতীক্ষিত তালাইমারি মোড় হতে কল্পনা সিনেমা হল মোড় (স্বচ্ছ টাওয়ার) পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

পরিদর্শনকালে রাসিকের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, মোঃ শামসুজ্জামান রতন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হয়েছে। আলোকায়নের জন্য সড়কটিতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com