বিনিত দাস বড়লেখা প্রতিনিধি ঃ
সজীব নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী, তথাকথিত না সত্যিকারের মেধাবী।খুব শান্ত প্রকৃতির বাচ্চা।যে সময়টা শৈশবের দূরন্তপনায় কাটিয়ে দেওয়া কথা সে সময়টাতে লড়াই করছে মরনব্যাধি ক্যান্সারের সাথে।
সজীব সম্পর্কে সুমন দাস বলেন সে আমার ভাগনা,তাই লড়াইটা খুব কাছ থেকে দেখেছি।
গত পাঁচ বছর থেকে সজীব লিউকেমিয়া (ক্যান্সার) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা গ্রহণ করে মোটামুটি সুস্থ হয়েছিল,সম্প্রতি সে আবার মারাত্মক ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে।
পারিবারিক সম্পত্তির প্রায় সবটাই শেষ হয়ে গেছে তার প্রথম দফার চিকিৎসার খরচ চালাতে গিয়ে। এমতাবস্থায় এই ব্রেইন টিউমার এর অপারেশনের খরচ সংগ্রহ করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ।
অতএব, আসুন যে যার অবস্থান থেকে সজীবকে বাঁচাতে সাহায্য করি। হয়তো আপনার সামান্য সাহায্যেই সজীব আবার সুস্থ হতে পারে,
একজন মা ফিরে পেতে পারে তার সন্তানকে।
আর্থিক সাহায্য পাঠান নিচের নাম্বার গুলোতে
সুমন দাস (সজীবের মামা)
01726307653 (বিকাশ পারসোনাল)
01643979877 (নগদ পারসোনাল)
Leave a Reply