ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১১৫০ জন অসহায় ও দূস্থতের মাঝে ১০ কেজি করে জিআর চাল সহ ৩৩৩ -এ কল করে সহায়তাভুগীদের শুকনা খাবার, ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল,১ কেজি লবণ ও ১ টি করে সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে লালমনিরহাট -১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন নিজ হাতে ভুক্তভোগীদের এ ত্রাণ তুলে দিয়ে বলেন,
সরকার জনগনের যে কোন বিপদে সাহায্যের জন্য বদ্ধ পরিকর। সরকারের উন্নয়নের ফসল আজকের এ ত্রাণ।
এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক, পাটগ্রাম উপজেলা পিআইও উত্তম কুমার নন্দী সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply