সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটের শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার হারুনুর রশীদ

সিলেটের শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার হারুনুর রশীদ

উৎফল বড়ুয়া, সিলেট

ছয় মাস পর আবারও সিলেটে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ থানার হারুনুর রশীদ চৌধুরী। এছাড়া শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন সুশংকর পাল।

রোববার (৮ আগস্ট) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদের হাতে সেরার পুরস্কার তুলে দেন।

জানা যায়, জুলাই মাসে মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করা হয়েছে সুশংকর পালকে।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমানসহ সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী থানায় কর্মরত সকল কর্মকর্তা ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। অত্র থানার সকল অফিসার ও ফোর্সদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com