মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠিতে) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রোববার শেষ বিকেলে পৌর মিলনায়তনে পৌর আওয়ামীলীগ এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সন্ধ্যার পরে শেষ হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশনেন স্বরূপকাঠি প্রেসক্লাবসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সম্পাদক মো. ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ আতিকুল্লাহ, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মো. সেলিম হাওলাদার, মোঃ সামসুল আলম বাবুল, হাজী, আঃ কুদ্দুস, কাজী অহিদুজ্জামান, কাউন্সিলর ও পৌর ছাত্র লীগের সভাপতি অনুজ আচার্য্য প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম কারী মাও মোঃ বেলায়েত হোসেন।উক্ত দোয়া অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগষ্টের মুজিব পরিবারের নিহত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply