রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে নয়া এসি ল্যান্ডের যোগদান

নওগাঁর মহাদেবপুরে নয়া এসি ল্যান্ডের যোগদান

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে ৩৬তম বিসিএস ক্যাডার রফিকুল ইসলাম নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।

রবিবার ৮ জুলাই তিনি মহাদেবপুর উপজেলা প্রশাসনে যোগদান করলে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

রফিকুল ইসলাম জানান, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং ৯ সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য,আগের সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন গত ২৮ জুলাই পদোন্নতি পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টরেট (আরডিসি) হিসেবে যোগদান করেন। সেই থেকে এই পদটি খালি ছিল।

স্থানীয়রা জানান, আগের এসি ল্যান্ড লকডাউন চলাকালে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতেন। ফলে এলাকায় কঠোর লকডাউন পালিত হতো। তাঁর বদলীর পর থেকে মহাদেবপুরে লকডাউন কম। সবকিছু চলছে স্বাভাবিকভাবে। সব ধরনের দোকান, হাট বাজার, পশুহাট, যান চলাচল, মাস্কছাড়াই চলাচল প্রভৃতি চলছে। এগুলো দেখার যেন কেউ নেই।

সোমবার ৯ আগস্ট দুপুরে নয়া এসি ল্যান্ড রফিকুল ইসলাম এর কার্যালয়ে গেলে তিনি জানান, সে এলাকার মানুষের উন্নয়নে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাবতীয় কাজ করে যাবেন। এজন্য গণমাধ্যমকর্মীসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com