মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ডঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির দশম কার্যকরী পরিষদের সদস্য ও মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বেগম সাদেকুন্নাহার তামান্নার স্বামী মোঃ ইত্তেফাক উদ্দীন (৪২) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল রবিবার দিবাগত রাত ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর আগে স্ট্রোক করায় তাকে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেষ নিঃশেষ ত্যাগ করেন। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ১০ টায় সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ এবং দ্বিতীয় জানাজা পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ এলাকা মৌলভী পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক রেখে যান।
উনার অকাল মৃত্যুতে পৌরসদর বাজার ব্যবসায়ীসহ, আত্নীয়-স্বজন, তার সহকর্মী, বন্ধু-বান্ধব শোকের ছায়া নেমেছে। মিষ্টভাসী অমায়িক আচরনে ইত্তেফাক ছিলেন অতুলনীয়। সুন্দর কথায় মুগ্ধ করতেন সবাইকে, তার হঠাৎ মৃত্যুতে না ফেরার দেশে চলে গেলেন। তিনি পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ৪ নং ওয়ার্ডের সদস্য, এল কে সিদ্দীকি স্কয়ারের পরিচালনার ম্যানেজার দায়িত্বে এবং আলিয়া মাদ্রাসা মার্কেটে বেন্টারের কাজ করতেন।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা।
সিনিয়র শিক্ষিকা সাদেকুন্নাহার তামান্নার স্বামীর অকাল মৃত্যুতে মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ গভীরভাবে শোকাভিভূত। সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া, পৌরসদর বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, আলিয়া মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মহীউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ স্টোরের মালিক কামাল উদ্দীন, বেন্টার শাহ আলম, কমিশনার মফিজ, ব্যবসায়ী কমিটির নেতারা, বাজারের ব্যবসায়ীরা, মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ অন্যান্যরা।
Leave a Reply