সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা ছেলে নিহত।

যশোরের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা ছেলে নিহত।

মোঃ সাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে ঝিকরগাছার আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মারা যান বাবা জোহর আলী (৪৮)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান ছেলে আক্তারুজ্জামান (২২)। তারা ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জোহর আলী ও তার পুত্র আক্তারুজ্জামান মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার  দিকে মারা যান আক্তারুজ্জামান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান নিহত হয়েছেন। ঘটনার পর  পিকআপ রেখে পালিয়ে যায়  চালক। ঘাতক পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com