রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুতুপালংয়ের ক্যাম্পের ত্রাস রোহিঙ্গা সন্ত্রাসী দেলোয়ার গ্রেফতার।

কুতুপালংয়ের ক্যাম্পের ত্রাস রোহিঙ্গা সন্ত্রাসী দেলোয়ার গ্রেফতার।


ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন (২৫) ওরফে দেলুকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে কুতুপালং ডিমান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পের জি ব্লকের (এম আর সি ৩৭৫০)বশির আহমেদের ছেলে।
ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এই দেলোয়ার হোসেন।
কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দিল মোহাম্মদ হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামী দেলু ক্যাম্পে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে রাতে এপিবিএন সদস্যরা কুতুপালং ডিমান্ড মোড় অভিযান চালিয়ে দেলুকে আটক করে।”
এ সময় তার সাথে থাকা অন্যান্য সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে এপিবিএন-এর চার সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানে যাওয়া এপিবিএন সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করে।
এদিকে, খবর পেয়ে অভিযানে শক্তি বৃদ্ধি করতে যুক্ত হয় উখিয়া থানায় পুলিশ সদস্যরাও। রাতে পুরো এলাকায় অভিযান জোরদার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com