সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জঙ্গি ও করোনা মুক্ত হোক বাংলাদেশ

জঙ্গি ও করোনা মুক্ত হোক বাংলাদেশ


মোঃ আবু তৈয়ব.  হাটহাজারী  ( চট্টগ্রাম)  প্রতিনিধি :


চট্রগ্রাম হাটহাজারী মডেল থানার উদ্যোগে পুলিশই জনতা জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার(৮আগষ্ট) বিকেলে  উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব সহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওপেন হাউজ ডে তে করোনা ভাইরাস, ডেঙ্গু, নিউমোনিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়ন সহ  উপজেলা আইন শৃংখলা বিষয়ে আলোচনা করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আফরোজুল হক টুটুল। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের সময় এক শ্রেণীর লোকজন টিকা না নিতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সরকার সাধারণ জনগণকে এই মহামারী থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সাধারণ জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে, পাশাপাশি ডেঙ্গু, নিউমোনিয়াসহ জঙ্গিবাদ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম-খতিবদের জুমার নামাজে বক্তব্য রাখতে অনুরোধ জানিয়েছেন। কারো প্রররোচনায় না পড়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলেই টিকা নিয়ে সুস্থ থাকুতেও তিনি বলেন।
মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মুকিব হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু রায়হান,, বীর মুক্তিযোদ্ধা ও হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শামীম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার,হাটহাজারী চেয়ারম্যান সমিতির সভাপতি মনজুর হোসেন চৌধুরী মাসুদ।
উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার,  আবু বক্কর সিদ্দিকী, আবদুল মজিদ, ওসি(তদন্ত) রাজিব শর্মা,তৌহিদুল করিম(অপারেশন) সহ গণ্যমান্য ব্যক্তিবরগরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com