ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহীতে নিয়মিত র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-৫) এর অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট, ভুয়া বিএমডিডস চিকিৎসকসহ ২জ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারস্থ কলেজ মার্কেটের মমতা ফার্মেসী থেকে গ্রেফতার হয় অভিযুক্তদের।
র্যাব-৫ এর প্রেরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে জানাযায়, মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস চিকিৎসক আঃ রাকিব দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে চিকিৎসা করিতেছে। এছাাড়া ওই ঔষধের দোকানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও অন্যান্য নেশামূলক ঔষধ গোপনে মাদক সেবীদের কাছে বিক্রয় করিতেছে। এই তথ্য নিশ্চিত হওয়ার পরে গতকাল রবিবার রাতে মমতা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিচ যৌন উত্তেজক ক্যাপসুল, বিএমডিসি ভুয়া সনদ (রেজিঃ নং-২৬৬৪৭, যার মূল মালিক ডঃ শামসুন্নাহার) অপরটি বিসিএমডিসি ভুয়া সনদসহ (যার রেজিঃ নং-০০০৫২০১৬) ভুয়া চিকিৎসক মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল রাকিব (৫০) এবং আ: রাকিরেব ছেলে ফজরে রাব্বিকে (২১) আটক করে র্যাব-৫।
র্যাব-৫ সূত্র গনমাধ্যমকে জানায়, আটককৃত আসামীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯ (ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ উল্লিখিত। আসামী আঃ রাকিব অবৈধ মাদক দ্রব্য ব্যবসার অন্তরালে নিজেকে ভুয়া এমবিবিএস ডাক্তার হিসাবে পরিচয় দিয়া প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ ব্যবহারে জনসাধারণের চিকিৎসা ব্যবস্থা করায় পেনাল কোড এর ৪২০/৪৬৮/৪৭১ ধারার অপরাধ করেছে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৯ (ক) তৎসহ পেনাল কোড ৪২০/৪৬৮/৪৭১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply