সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে নববধূর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবী হত্যা করা হয়েছে।

ত্রিশালে নববধূর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবী হত্যা করা হয়েছে।


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবী স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। গত রোববার রাত ১১ টায় এ ঘটনা ঘটলেও পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে।নিহতের পরিবার ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়,ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ট্রাক চালক রাসেল মিয়া(২৫) গত কয়েক মাস আগে নান্দাইল উপজেলার চরলক্ষèী গ্রামের আব্দুল খালেকের মেয়ে হ্যাপী আক্তার(২০)কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর রাসেল একটি হিন্দু মেয়ের সাথে পরকিয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রোববার রাতে হ্যাপী আক্তারের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে নগরচড়া গ্রামে রাসেলের বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক রয়েছে। ত্রিশাল থানার এস আই তানভীর হোসেন জানান,আমরা মরদেহ উদ্ধার করেছি। কি কারণে বা কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com