সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাদল অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহত হওয়া অভিযোগ

বাদল অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহত হওয়া অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের হামলায় কাদের মির্জার ৪ অনুসারী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
গতকাল রোববার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  শাহ আলমের চা দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো,উপজেলার চর ফকিরা ইউনিয়নের বাসিন্দা ভুট্রু পাটোয়ারী (৪৬)মেহেদী হাসান (৩১) সাব্বির (২০) ভুট্রু মেম্বার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৮টার দিকে কাদের মির্জার অনুসারী চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী সহ ৫-৭জন যুবক স্থানীয় শাহ আলমের চা দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী সেখানে হামলা চালিয়ে ৪জনকে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেয়ে দেওয়া হয় এবং ২জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঘটনাস্থলের চা দোকানদারের বরাত  দিয়ে আরও জানান, সন্ত্রাসীরা মুখোশ পরিহিত থাকায় কেউ চিনতে পারেনি। তবে ভুক্তভোগীদের অভিযোগ কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com