আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন সিলিন্ডার ও ১৫ শত মাস্ক ময়মনসিংহ জেলা স্কুলের ৮৭ ব্যাচের পক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীরের হাতে হস্তান্তর করেন জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শামীম আজাদ।এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মোঃ ওয়ায়েজউদ্দীন ফরাজী,জেলা স্কুলের ৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এড. মোকাম্মেল হক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ও অন্যান্য সিনিয়র চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply