সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে ধর্ষণ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে ধর্ষণ

সোহেল রানা,সাভার(ঢাকা):

ঢাকার ধামরাইয়ে রাতের বেলায় ঘরে ঢুকে মুখ চেপে ধরে তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় রবিবার (৮ আগস্ট) রাতে ধামরাই থানায় অভিযুক্ত ধর্ষকসহ ৪ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৭ । এর আগে গত ৬ আগস্ট উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত ধর্ষকের নাম মো: সুমন হোসেন। সে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের মো: আলতাফ হোসেনের ছেলে। অভিযোগের অন্য আসামীরা সুমনের সহোদর ভাই শামীম হোসেন, আমজাদ হোসেন মরণ ও সেলিম হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই অভিযুক্ত যুবক ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে গত ৬ আগস্ট রাতে অভিযুক্ত সুমন ওই তরুণীর ঘরে ঢুকে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তরুণীকে উদ্ধার করে যুবককে আটক করে। আটকের খবর পেয়ে অভিযুক্ত বাকীরা এসে তরুণীর পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com