সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে করোনায় আক্রান্তদের জন্য জেলা সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

ঝিনাইদহে করোনায় আক্রান্তদের জন্য জেলা সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

মোঃ ইনছান আলী,ঝিনাইদহ:


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী ঝিনাইদহের নাগরিকদের সংগঠন ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক’ এর পক্ষ থেকে জেলায় করোনায় আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ। ভার্চুয়ালীঅনুষ্ঠানে যুক্ত হন সংগঠনটির সভাপিত আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিব মোঃ আহসানসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ। পরে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের হাতে তুলে দেন সংগঠনের সহসভাপতি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধা আবু জাফর ফিরোজ, সাইফুল রহমান মিঠু ও ইদ্রিস আলি প্রমুখ। অনুষ্ঠানে সভাপিত আব্দুল মজিদ বলেন, আমরা প্রবাসে থেকেও আমাদের জন্মভুমি কথা আমরা ভুলিনি। করোনাকালিন এই মহামারিতে আক্রান্তদের চিকিৎসার্থে তাদের পাশে থাকতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতেও আমরা ঝিনাইদহবাসির পাশে থাকতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com