সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে মা- মেয়ে মৃত্যুর ঘটনায় মামলা

যশোরে মা- মেয়ে মৃত্যুর ঘটনায় মামলা


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোরের মণিরামপুরে পিয়া মন্ডল ও মেয়ে কথা মন্ডলের মৃত্যুর ঘটনায় প্রভাষক কিনার মন্ডলকে আসামি করে মামলা হয়েছে। রোববার পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল বাদী হয়ে মণিরামপুর থানায় ৩০৬ ধারায় মামলাটি করেন। মণিরামপুর থানার মামলা নং- ১০। পুলিশ শনিবার রাতে স্বামী কিনার মন্ডল আটক করেছে। মামলার তদন্তকারী অফিসার নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কিনার মন্ডলের সাথে একাধিক নারীর পরকীয়া রয়েছে। এসকল ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে হতাশা থেকে স্ত্রী পিয়া মন্ডল আত্মহত্যার পথ বেঁচে নেন। সেই সাথে তিন বছরের মেয়ে কথা কেউ একই পথে নিয়েছে তার মা। পিয়ার মা শিপ্রা মন্ডলও জানিয়েছেন, তার জামাই কিনার মন্ডল একাধিক নারীর সাথে পরোকিয়া করতো। এসব ঘটনা নিয়েই মেয়ে পিয়া কথা বললে শারিরীক ভাবে নির্যাতন করা হতো।
কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়ি রান্না ঘর থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারনা স্বামী কিনার বাড়িতে না থাকার ফাঁকে মেয়েকে গলায় রশি দিয়ে হত্যা করে একই দড়িতে মা পিয়া মন্ডল আত্মহত্যা করে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল রোববার ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে প্রভাষক কিনার মন্ডল স্ত্রী পিয়া ও মেয়ে কথাকে নিয়ে ভাড়া থাকতেন কুলটিয়া গ্রামে ফাল্গুন মন্ডলের বাড়িতে। তিনি মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com