সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চৌগাছায় সন্ত্রাসী হামলায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জখম

চৌগাছায় সন্ত্রাসী হামলায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জখম


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগ সদস্য আওরঙ্গজেব চুন্নু (৬৫) ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সন্ত্রাসী হামলায় জখম হয়েছে। রোববার বিকেলে উপজেলার সলুয়া ডিগ্রি কলেজের কাছে ঘটনাটি ঘটে। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর সশন্ত্র হামলা চালানো হয় বলে আহতরা দাবি করেছেন।
তারনিবাস গ্রামের আশাদুল ইসলামের ছেলে আহত হারুন অর রশিদ জানিয়েছেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বিএনপি কর্মী আবুল কালাম আজাদের চৌগাছা উপজেলা শহরে ফুডল্যান্ড রেস্টুরেন্টের নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। কালামের দায়ের করা চাঁদাবাজি মামলায় ৭ আগস্ট পলিশের হাতে আটক হয় চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা। ৮ আগস্ট জামিন শুনানির দিন হওয়ায় শামীমের পিতা পিতা আওরঙ্গজেব চুন্নু ও আমি ( হারুন অর রশিদ) যশোর আদালতে যায়। সেখান থেকে মাইক্রোবাসযোগে ফেরার পথে সলুয়া কলেজের কাছে পৌঁছালে আরেকটি মাইক্রোবাস আমাদের মাইক্রোর গতিরোধ করে। এসময় উপজেলা আওয়ামীলীগের এক নেতার নেতৃত্বে ফুডল্যান্ডের মালিক আবুল কালামসহ ৭/৮ জন সন্ত্রাসী মুখে মাস্ক ও হেলমেট পরে আমাদের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমাদের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাজিন আহসান জানান, আহতদের হাতে, পা, পিঠসহ সহ শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহত দুইজনকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখারে চিকিৎসাসেবা চলছে।
চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু জানান, শোকাবহ আগষ্টে যারা দলীয় নেতাকর্মীদের উপরে হামলা করে তারা আওয়ামী লীগের কেউ হতে পারেনা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আটকের দাবি করেছেন রিন্টু।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে জখমের ঘটনা শুনেছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com