বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
গাইবান্ধার সাদুল্লাপুরে নতুন ইউএনও রোকসানা বেগমের যোগদান

গাইবান্ধার সাদুল্লাপুরে নতুন ইউএনও রোকসানা বেগমের যোগদান

মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. রোকসানা বেগম।
তিনি বিদায়ী ইউএনও মো: নবীনেওয়াজ এর স্থলাভিষিক্ত হয়েছেন।

৮ আগষ্ট রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চার্জ গ্রহণের মাধ্যমে রোকসানা বেগম ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। একই অনুষ্ঠানে ইউএনও নবীনেওয়াজ কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

যোগদান করেই রোকসানা বেগম বঙ্গমাতার জন্মদিনে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অালোচনা সভায় অংশ নিয়ে কর্মকাল শুরু করেন তিনি।

নবাগত ইউএনও রোকসানা বেগম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
তার আগে রংপুরের মিঠাপুকুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। রোকসানা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমানের মেয়ে।
দীর্ঘদিন ধরে সাইদুর রহমান অটোয়ারী উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিসিএসের ৩৩ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রোকসানা বেগম গত ২ আগষ্ট গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত রোকসানা বেগমের স্বামী বাবলুর রশীদ একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। দাম্পত্য জীবনে তাদের ১১ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

বিদায়ী ইউএনও মো: নবীনেওয়াজ পদায়ন পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কুড়িগ্রাম জেলায় যোগদান করবেন। তিনি গত দুই বছরে সাদুল্লাপুর উপজেলায় সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com