সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবু ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আজ তাঁর ৯১ তম জন্মদিন। আজ ৮ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবু এর ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় বরিশাল জেলায় ৭৭ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল হৃদয়েশ্বর দত্ত, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন কোহিনুর বেগম, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com