আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্ছোর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা আ’লীগের কার্যালয়ে সীমিত পরিসরে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান,যুগ্ন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, সাধরান সম্পাদক মো.সাঈদুর রহমান বেপারি,সাংগঠনিক মো.আবুল কালাম,সদস্য-আলমাছ মিয়া ও মফিজুল ইসলাম, সিংগাইর সদর আ’লীগের সাধারন সম্পাদক মো.নুরুল ইসলাম,উপজেলা আ’মী-যুবলীগের সাধারন সম্পাদক মো.রমিজ উদ্দিন,পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো.জসিম উদ্দিন খান, সহ-সভাপতি মো.ফারুক হোসেন ও এস.কে মানিক,পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ,যুগ্ন সম্পাদক আকতারুজ্জামান সেতুসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply