মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩


রোকোনুজ জামান (রকি); শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার শেরপুরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শনিবার (৭ আগষ্ট) রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর খেজুরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

রবিবার (৮ আগষ্ট) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজার রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালী থানার করিমুল্লাপুর গ্রামের ফাত্তাউরের ছেলে মমিনুল ইসলাম (২৩), একই এলাকার ফইজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪), মদিনা মসজিদ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে সোহাগ (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে একটি ট্রাক, ৪৯ বোতল ফেন্সিডিল, নগদ টাকা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com