পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভুমি) শাহারিয়ার হক, বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও কাজী তোকারম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবউদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রাইসুল ইসলাম।
Leave a Reply