ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর)
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় বঙ্গমাতা’র ৯১তম জন্ম বার্ষিকী পালন করা হয়। জম্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ (০৮ আগষ্ট) রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মামুনুল হক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা এলইজিডি কর্মকর্তা বিপ্লব পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মির সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক দপ্তরের অধীনে অনুদান হিসেবে ৭ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন ও ৫ জনের মাঝে ২ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়।
Leave a Reply