সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোর পৌরসভা এলাকায় মশক নিধন অভিযান অব্যহত বলেন মেয়র ইমরুল হক!

তানোর পৌরসভা এলাকায় মশক নিধন অভিযান অব্যহত বলেন মেয়র ইমরুল হক!

সোহানুল হক পারভেজ, তানোর(রাজশাহী):

রাজশাহীর তানোর পৌরসভা এলাকায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু হয়েছে। পৌরবাসীকে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচাতে তানোর পৌরসভার এই উদ্যোগ তানোর পৌর শহরের ব্যাপক প্রশংসনীয় ও সাড়া জাগিয়েছে।

আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ অভিযান চলবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক আজ রবিবার সকাল দশটার দিকে তানোর উপজেলা ক্যাম্পাসে এ অভিযানের শুভ-উদ্বোধন করেন।

মশক নিধন কার্যক্রম এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।
পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া মশক নিধন এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় প্রতিদিনই তানোর পৌর শহরের ওয়ার্ডগুলোয় অভিযান চলবে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক এ কার্যক্রম মনিটরিং করছেন।

প্রতিদিন স্প্রে ম্যান, সুপারভাইজারসহ মোট ৮-৯ জন মশা নিধনে কাজ করে যাচ্ছেন।

তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সুন্দরভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। এ জন্য রোগ-ব্যাধি প্রতিরোধ করতে হবে। মশার কামড়ে ডেঙ্গু জ্বর ও চিকনগুনিয়া হয়ে থাকে। ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে হলে পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com