এস কে মুকুল জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ও দলীয় উদ্দোগে পৃথকভাবে জয়পুরহাটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ৮ আগষ্ট সকালের দিকে জেলা প্রশাসনের আয়োজনে সন্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা পি পি এম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান রকেট,ডিডি এলজি ইশরাত ফারজানা, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা,এ্যাড.মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেবেকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান শেষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড.মোমিন আহমেদ চৌধুরী জিপি,এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কনী,অধ্য.খাজা শামছুল আলম,রাজা চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড.ফিরোজা চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম বেনু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম আজম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা প্রমূখ। পরে বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply