শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ-
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাপনা সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জম্মবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বঙ্গমাতার প্রকৃতিতে পুষ্পঅর্পণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলার প্রশিক্ষিত দুস্থ্য মহিলাদের মাঝে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মককর্তা সমীর বৈদ্য,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা, মুক্তিযোদ্ধা আঃ গাফফার মিয়াসহ সাংবাদিকবৃন্দরা।
Leave a Reply