জন্মবার্ষিকী উদযান! সোহানুল হক পারভেজ, তানোর(রাজশাহী):
রাজশাহীর জেলার তানোর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে তানোর পৌরসভার অডিটোরিয়ামে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম
রাব্বানীর সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক,কাঁমারগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষ,তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,যুবলীগ নেতা আরিফুজ্জামান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ,তানোর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আকতার হোসন,পাঁচন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার,সরনজাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাদাৎ,আওয়ামীলীগ নেতা মাহাবুর রহমান,রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply