মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় সরকার ঘোষিত বর্ধিত পাঁচ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে নগরসহ ১৭ উপজেলায় জেলা প্রশাসনের ৪০টি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে।
সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ২১ টি ভ্রাম্যমান আদালতে ৪৯টি মামলা করা হয়েছে। এসময় ৪৯ জনকে ৮৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। ২১৮ জনকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। এসময় সেনাবাহিনীর পাঁচটি টিম, পুলিশের ৪১টি টিম, বিজিবির দুই প্লাটুন, র্যাবের একটি টিম, আনসারের তিনটি টিম, স্কাউট ও গ্রাম পুলিশসহ অন্যান্য ১০৪টি টিম অভিযানে সহযোগিতা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
Leave a Reply