রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালন

কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” শীর্ষক ভার্চয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ এরোমা দত্ত, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
এদিকে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মদ কানিজ তাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাজমা আশরাফি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
অনুষ্ঠানে শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থানের জন্য জেলায় ১২৬ জন অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়া ৩০ জনকে মন্ত্রনালয় থেকে নগদের মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com