মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে বিভিন্ন রকম ভিডিও ধারন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় লাইকী নির্মাতা ইয়াছিনকে আটক করা হয়েছে।
রোববার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে গ্রেফতারের কথা জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জুলাই মাসের ২১ তারিখ দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে ভিডিও ধারন করে DwYasin I @Sumaiya008 নামীয় Likee আইডিতে ভিডিও আপলোড করে জেলার দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গোলাপ মিয়ার মেয়ে ছেলে ইয়াছিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ভাইরাল হলে মসজিদের পবিত্রতা রক্ষাসহ সাধারন মুসল্লীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ব্যাপারটি পুলিশের নজরে আসলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে শনিবার রাত ১২ টায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আসামী ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার জানান।
Leave a Reply