সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় বঙ্গমাতার জন্মদিন পালন।

উখিয়ায় বঙ্গমাতার জন্মদিন পালন।

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী যথাযথভাবে পালন করা হয়েছে।

আজ ৮ আগষ্ট(রবিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বঙ্গমাতার জন্মদিন উদযাপনের এবারের শ্লোগান হচ্ছে ,” বঙ্গমাতা – সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী।”
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজ উদ্দিন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম আনোয়ার উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

বঙ্গমাতা কে একজন মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে দেশ ও জাতির জন্য যে সকল সংগ্রামের সম্মুখীন হতে হয়েছিল তার পিছনে সাহস ও উৎসাহ যুগিয়েছিলেন বঙ্গমাতা। বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল এক বিরল ইতিহাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ সহ আরো বিভিন্ন সংবাদকর্মী,সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ঈমাম ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে উপহার হিসেবে ৭ জন মহিলা কে সেলাই মেশিন ও ২ জন কে নগদ টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com