সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহার ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বাবা বীর মুক্তিযোদ্ধা (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য) মফিজ উদ্দিন (৮২) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারনে শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীর আহাম্মদপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ১০ নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা কফিনে শ্রদ্ধা জানান, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর থানার এস আই মাইনুল রেজা।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মৃত্যুকালে এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিমের ভগ্নিপতি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com