এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ আগস্ট সকালে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। কল্যাণ সভায় পুলিশ সুপার ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহন করেন। সভায় সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
কল্যাণ সভায় জেলা কল্যাণ তহবিল থেকে ৪ জন পুলিশ সদস্যকে ৪৫ হাজার টাকা অনুদান দেওয়ার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ মহোদয়।
সভায় জামালপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply