সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমতলী মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পন্য বিক্রি করায় জরিমানা ১৮,০০০ টাকা

আমতলী মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পন্য বিক্রি করায় জরিমানা ১৮,০০০ টাকা

মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযানে বিভিন্ন ঔষধ ও মুদি মনোহারী দোকানে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ঔষধ এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ১৮০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

পটুয়াখালী জেলার র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,বরগুনা এর যৌথ উদ্যোগে ০৮ই আগষ্ট দুপুর ১৩:০৫ ঘটিকায় আমতলী পৌর শহরের হাসপাতাল রোড এবং একে স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ/নমুনা ঔষধ বিক্রয় করা এবং মুদি মনোহারী দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে মা মেডিকেল হল এর মালিক মোঃ আমিনুল ইসলাম কে ৬,০০০/- টাকা, আল আমিন ফামের্সী এর মালিক মোঃ জাকির হোসেন কে ৯,০০০/- টাকা এবং মনিরা এন্টারপ্রাইজ এর মালিক আঃ মান্নান কে ৩,০০০/ টাকা সহ মোট ১৮,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,পটুয়াখালী এর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক মেয়াদোত্তীর্ণ ও নমুনা পন্য বিক্রির দায়ে এ অর্থদন্ড আদায় করেন।
এ বিষয়ে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান,সারাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদূভার্বে আমাদের টিম নিরলস ভাবে কাজ করছে এবং আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com