মোঃ শাহাব উদ্দিন রিফাত
আখাউড়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
আজ রবিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মত ভারত থেকে গম আমদানি হয়েছে।
প্রথম চালানে ১৩২০ মেট্রিক টন গম আমদানি হবে। প্রথম চালানের ১৩২০মেট্রিক টন গম ৭০ টি ট্রাকের মাধ্যমে ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা বন্দরে আসে শনিবার দুপুরে এর মধ্যে ৩০ টি গম বোঝই ট্রাক বাংলাদেশ স্থলবন্দরে প্রবেশ করে রবিবার দুপুরে বাকি ৪০ টি গম বোঝাই ট্রাক আসবে আগামি কাল। ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনের ২১ টি বগিতে করে গম আসে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে। আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর কর্ণধার মোঃ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
আগামী বুধবার আসবে এই গমের দ্বিতীয় চালান ১৩২০ মেট্রিক টন।
ভারত থেকে বাংলাদেশের এম এস বিসমিল্লাহ ফ্লোর মিল এই গম আমদানি করেন ভারত থেকে রপ্তানি করেন এম এ এস ব্রিজ কিশোর প্রসাদ। আমদানি কারক সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
Leave a Reply