সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতার জন্মদিনে ৭ নারী পেলেন সেলাই মেশিন

নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতার জন্মদিনে ৭ নারী পেলেন সেলাই মেশিন

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে ৭ দু:স্থ নারী পেলেন সেলাই মেশিন।

রবিবার ৮ আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন মেশিনগুলো বিতরণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বঙ্গভবন থেকে সম্প্রসারিত অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদরের মাতাজী রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া পরিচালনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে কর্মসূচীতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী ব্যাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

অপরদিকে সেলাই মেশিন পাওয়া উপজেলার খাজুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোকছেদা বেগম, রনাইল গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সুলতানা রাজিয়া ও চকগোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী সাদিয়া খাতুন সেলাই মেশিন পেয়ে খুব খুশী। এই সেলাই মেশিন চালিয়ে তারা পরিবারের জন্য অবদান রাখতে পারবেন বলে বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com