সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোতোয়ালীর ওসি ফিরোজ তালুকদারের বিদায় সংবর্ধনা

কোতোয়ালীর ওসি ফিরোজ তালুকদারের বিদায় সংবর্ধনা

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদারের বদলি জনিত নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে কোতোয়ালী মডেল থানার উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কোতুয়ালী মডেল থানায় শনিবার রাত ৮টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় জানানো হয়।
এ সময় বক্তারা ওসি ফিরোজ তালুকদার এ থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তাহার অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ জানান,এবং আগামীতে তাহার কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশ এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওসি ফিরোজ তালুকদার বলেন,ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে তাদের সাথে আত্মার সাথে সম্পর্ক হয়ে গেছে। কাজ করতে গিয়ে এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছেন,এ জন্য বিদায় বেলায় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে এলাকার জনগণকে আইনী সহযোগিতা করার মাধ্যমে মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার সরকারের এই প্রতিপাদ্য বাস্তবায়ন করতে পারি।
বিদায় সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউদ্দিন,ওসি (তদন্ত) ফারুক হোসেন,ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী,কোতোয়ালী মডেল থানার আওতাধীন ফাঁড়ি ইনচার্জগণ সহ থানার সকল ষ্টাফ,ময়মনসিংহের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ওসি ফিরোজ তালুকদার কোতুয়ালী মডেল থানায় দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন শেষে তার নতুন কর্মস্থল স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় যোগদান করবেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com