শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

রাজারহাটে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া এবং দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ


রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী পালন করা হয়।রবিবার দুপুর ১০ঃ০০ঘটিকায় বঙ্গমাতার ৯১ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবনের আলোচনায় সংযুক্ত হন।বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আকলিমা বেগম,অফিসার ইনচার্জ রাজু সরকার,ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী সহ ইউপি চেয়ারম্যানগন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।জন্মবার্ষিকীর আলোচনা শেষে বঙ্গমাতার রুহের শান্তি কামনায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন রাজারহাট মডেল মসজিদের খতিব মাওলানা আখলাক হোসেন।আলোচনা ও দোয়া শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com